Main Menu

জগন্নাথপুরে ভয়াবহ অগ্নিকান্ডে ২৫ লক্ষ টাকার ক্ষতি

জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ৩টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
জানা গেছে, গত শনিবার রাত সাড়ে ১২ টার দিকে জগন্নাথপুর পৌর সদরের ডাক বাংলো রোডে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ সময় আগুনের ভয়াবহ লেলিহাল শিখা চার দিকে ছড়িয়ে পড়লে স্থানীয় সদর জামে মসজিদের মাইকে আগুনের খবর জানানো হয়। খবর পেয়ে স্থানীয় জনতা ও জগন্নাথপুর ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর লোকজন ছুটে এসে প্রায় ঘন্টা ব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। ততক্ষনে ব্যবসায়ী আশকর আলীর স্টিল আলমারি ও ফোমের দোকান, সিরাব আলীর ফার্ণিচারের দোকান ও জুবায়ের আহমদের বেডের দোকানসহ ৩টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এতে আশকর আলীর ২০ লক্ষ, জুবায়ের আহমদের ৩ লক্ষ ও সিরাব আলীর ২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেন।

 

Share





Related News

Comments are Closed