খুলে দেয়া হয়েছে এমসি কলেজ ছাত্রাবাস
বৈশাখী নিউজ ২৪ ডটকম: আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের জেরে সিলেটের ঐতিহ্যবাহি মুরারী চাঁদ (এমসি) কলেজের ছাত্রাবাস ভাঙচুরের ঘটনায় ১৭দিন বন্ধ থাকার পর ফের ছাত্রাবাস খুলে দেয়া হয়েছে। শনিবার বিকেলে পুলিশের উপস্থিতিতে বৈধ আবাসিক ছাত্রদের ছাত্রাবাসে তোলা হয়েছে।
তবে ক্ষতিগ্রস্থ ছাত্রাবাসের বিভিন্ন কক্ষের দরজা-জানালা এখনও সংস্কার করা হয়নি। শিগগিরই এ বিষয়ে পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছে কলেজ প্রশাসন।
ছাত্রাবাস তত্বাবধায়ক অধ্যাপক জামাল উদ্দিন আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ছাত্রাবাসে সবমিলিয়ে ৩৪৪টি সিট রয়েছে। পুলিশের উপস্থিতিতে বেলা ৩টা থেকে বৈধ ছাত্রদের ছাত্রাবাসে তোলা শুরু হয়েছে। সন্ধ্যা পর্যন্ত এ কার্যক্রম চলে। আবাসিক ছাত্রদের ছাত্রাবাসের কার্ড দেয়া হবে বলেও জানান তিনি।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা জানান, এমসি কলেজ ছাত্রাবাস এলাকায় শনিবার সকাল থেকে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। এর আগে গত রোববার কলেজের একাডেমিক কাউন্সিলের জরুরী সভায় ছাত্রাবাস খুলে দেয়ার সিদ্ধান্ত হয়।
উল্লেখ্য, গত ১২ জুলাই রাতে ‘ফাও’ খাওয়া নিয়ে ছাত্রলীগের টিটু ও সঞ্জয় গ্রুপের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এর জেরে পরদিন ১৩ জুলাই সকালে টিটুর নেতৃত্বে ছাত্রাবাসের ৩৯টি কক্ষ ভাঙচুর করে তার অনুসারীরা। উদ্ভূত পরিস্থিতি এড়াতে কলেজ একাডেমিক কাউন্সিলের সভায় ছাত্রাবাস বন্ধ ঘোষণা করা হয়।
এ ঘটনায় কলেজের অর্থনীতি বিভাগের প্রধান প্রফেসর আব্দুল কুদ্দুসকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ইতিমধ্যে প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য নিয়েছে তদন্ত কমিটি।
Related News
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More
সিলেটে ডিএনবি-র সাপ্তাহিক লঙ্গরখানা কর্মসূচির উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে অন্ন তুলে দিতে ব্যতিক্রমী এক উদ্যোগRead More



Comments are Closed