শাবি ভিসি আমিনুল হক ভূইয়া’র বিদায়
বৈশাখী নিউজ ২৪ ডটকম: অবশেষে চার বছরের মেয়াদ পূর্ণ শেষে বিদায় নিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যপক ড. আমিনুল হক ভূইয়া।
২০১৩ সালে যোগদানের পর তার মেয়াদ শেষ হলো। ২৭ জুলাই বৃহস্পতিবার ছিল তার শেষ কর্মদিবস। শেষ কর্মদিবসে ব্যস্ত সময় পার করেন উপাচার্য।
শনিবার তিনি ক্যাম্পাস ছেড়ে চলে গেছেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার ইশফাকুল হোসেন।
এ বিষয়ে শাবি রেজিস্ট্রার ইশফাকুল হোসেন সাংবাদিকদের জানান, সরকার এখনও কাউকে উপাচার্য পদে নিয়োগ দেয়নি। এছাড়া এই মূহুর্তে কাউকে শাবির ভারপ্রাপ্ত উপাচার্যের দ্বায়িত্ব দেয়া হয়নি। এতে বিশ্ববিদ্যালয়ের দৈনন্দিন কার্যক্রমে কোনো ব্যাঘাত ঘটবে না বলেও জানান তিনি। ফলে রোববার থেকে উপাচার্য ছাড়াই চলবে শাবির কার্যক্রম।
মেয়াদকালে বেশ কয়েকবার শিক্ষক ও শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন আমিনুল হক। তাঁর অপসারণ ও পদত্যাগ দাবিতে শিক্ষক ও শিক্ষার্থীদের কয়েকবার টানা আন্দোলন করেন। সরকার অনুসারী শিক্ষকদের একাংশও উপাচার্যের বিরুদ্ধে আন্দোলনে নামে। শিক্ষক ও শিক্ষার্থীদের উপাচার্যবিরোধী এসব আন্দোলন দেশজুড়ে আলোচিত হলেও আমিনুল হক ভূইয়া স্বপদেই বহাল থাকেন। অবেশেষ মেয়াদ পূর্ণ করেই শাবি ছাড়লেন এই উপাচার্য।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed