সিলেটে ২৬ মামলার পলাতক আসামী জাকির গ্রেফতার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ২৬ মামলার পলাতক আসামী সৈয়দ জাকির আহমদ (৪০) গ্রেফতার হয়েছে। তার বিরুদ্ধে সাজাপ্রাপ্ত ৭টি মামলায় ওয়ারেন্ট এবং ১৯টি সাধারণ ওয়ারেন্ট রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে নগরীর শামীমাবাদ এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশ(এসএমপি)-এর অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ মোশাররফ হোসেনের নেতৃত্বে এসআই স্বপন, দেবাশীষ ও সাইদুরের সমন্বয়ে গঠিত বিশেষ টিম তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী তারাদিন হোটেলের ম্যানেজিং পার্টনার। দীর্ঘদিন ধরে পুলিশ তাকে খুঁজছিল। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed