সিলেটে কাউন্সিলরের স্বাক্ষর জালিয়াতির অভিযোগে আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোস্তাক আহমদের স্বাক্ষর জালিয়াতির অভিযোগে হীরা মিয়া (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ওই ব্যক্তি মাছিমপুর এলাকার মৃত মনির মিয়ার পুত্র।
কাউন্সিলর মোস্তাক আহমদ জানান, মাছিমপুরের বাসিন্দা হীরা কিছুদিন পূর্বে তার স্বাক্ষর জালিয়াতি করে সিলেট সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিস থেকে একটি জমির পর্চা নামজারী করে নেন। বিষয়টি তার নজরে এলে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করে এর সত্যতা পান। পরে তিনি এ ঘটনায় একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে কোতয়ালী থানা পুলিশ বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করে।
কোতয়ালী থানার সেকেন্ড অফিসার শাহ ফজলে আজিম পাটোয়ারী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
খুলনা থেকে অপহৃত কলেজ ছাত্রী সিলেটে উদ্ধার, যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানায় অভিযান চালিয়ে অপহৃত এক কলেজছাত্রীকে উদ্ধার এবং এক যুবককে আটকRead More
মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি, নগর জুড়ে ব্যাপক প্রস্তুতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতির সিলেট সফর ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত নগর। চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ।Read More



Comments are Closed