বিয়ানীবাজার পৌরসভা প্রথম শ্রেণিতে উন্নীত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: প্রতিষ্ঠার ১৬ বছর পর এবং নির্বাচিত মেয়রের দায়িত্বগ্রহণের তিন মাসের মধ্যেই সিলেটের বিয়ানীবাজার পৌরসভা প্রথম শ্রেণিতে উন্নীত হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে (২৭ জুলাই) বৃহস্পতিবার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্বাক্ষরিত চিঠির মাধ্যমে বিয়ানীবাজার পৌরসভা প্রথম শ্রেণিতে উন্নীত করা হয়।
বিয়ানীবাজার পৌরসভার মেয়র আব্দুস শুক্কুর চিঠি প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্বাক্ষরিত চিঠির মাধ্যমে বিয়ানীবাজার পৌরসভা প্রথম শ্রেণিতে উন্নীত করার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিয়ানীবাজার পৌরসভাকে প্রথম শ্রেণিতে উন্নীত করায় তিনি বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, স্থানীয় সংসদ সদস্য শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
তিনি বলেন, আগামী ১ আগস্ট বিকেলে বিয়ানীবাজার পৌরসভার অবকাঠামো উন্নয়ন নিয়ে তিনি স্থানীয় সরকার মন্ত্রীর সাথে দেখা করবেন। তিনি মন্ত্রীর কাছে এখানকার উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিভিন্ন প্রকল্প জমা দিবেন।
মেয়র শুক্কুর জানান, একটি আধুনিক পৌরসভা বিনির্মাণে তার পরিষদের সকল সদস্যের চেষ্টা অব্যাহত থাকবে। তারা পৌর এলাকার উন্নয়নে একটি সুদৃঢ় ভিত্তি রচনা করতে চান।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed