সিলেটে যুবলীগ কর্মী রিজভী হত্যা মামলায় ১জন গ্রেফতার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে যুবলীগ কর্মী রিজভী হত্যা মামলায় ১জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭জুলাই) দুপুরে দক্ষিণ সুরমার মৌবন মার্কেট থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রায়হান আহমদ জাতীয় পার্টি (জাপা) সিলেট মহানগরের রকিব গ্রপের কর্মী।
কোতোয়ালি থানাধীন সুবহানীঘাট পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই আব্দুল বাতেন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।
গত ১৯ জুলাই বুধবার রাতে নগরীর মিরাবাজারস্থ মডেল স্কুল এন্ড কলেজের সামনে জাপা রকিব গ্রপের সন্ত্রাসীরা কোপিয়ে রিজভীকে গুরুতর আহত করে। আশংকাজনক অবস্তায় তাকে সিলেট ওসমানী হাসপাতালে নেয়ার পর ঢাকায় প্রেরন করা হয় । পরদিন বৃ হস্পতিবার (২০জুলাই) চিকিৎসাধীন অবস্তায় ঢাকায় তার মৃত্যু ঘটে।
এ ঘটনায় সিলেট কোতোয়ালি থানায় মামলা হয়। পুলিশ অভিযান চালিয়ে মামলার এজাহার নামীয় আসামী রায়হানকে গ্রেফতার করে। তাকে আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে বলে জানিযেছেন সুবহানীঘাট পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই আব্দুল বাতেন।
Related News
খুলনা থেকে অপহৃত কলেজ ছাত্রী সিলেটে উদ্ধার, যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানায় অভিযান চালিয়ে অপহৃত এক কলেজছাত্রীকে উদ্ধার এবং এক যুবককে আটকRead More
মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি, নগর জুড়ে ব্যাপক প্রস্তুতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতির সিলেট সফর ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত নগর। চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ।Read More



Comments are Closed