Main Menu

ট্রাফিকের সাইনবোর্ড: ‘পানির নীচে রাস্তা ভালো’

বৈশাখী নিউজ ডেস্ক : “পানির নীচে রাস্তা ভালো”। অদ্ভুত এই বক্তব্যটি লেখা রয়েছে ঢাকার ট্রাফিক বিভাগের একটি সাইনবোর্ডে। এয়ারপোর্ট থেকে বনানীর দিকে আসতে র‍্যাডিসন হোটেল সংলগ্ন ফ্লাইওভারটির গোড়ায় সাইনবোর্ডটি স্থাপন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক উত্তর বিভাগ।

সাইনবোর্ডটির একটি ছবি তুলে ফেসবুক পাতায় শেয়ার করেছেন সাংবাদিক, ব্লগার ও ইউটিউবার নূর সিদ্দিকী। সেই সাথে নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও পোস্ট করেছেন এ সংক্রান্ত। তিনি জানাচ্ছেন, একটু বৃষ্টি হলেই এয়ারপোর্ট থেকে আসা ঢাকার গুরুত্বপূর্ণ সড়কটির এই অংশ একদম কোমর অব্দি পানিতে ডুবে যায়।

স্বভাবতই অজানা বিপদ এড়াতে সড়কের জলমগ্ন অংশটি এড়িয়ে চলতে চায় যানবাহনগুলো। আর এর ফলে এই স্থানটিতে লেগে যায় অনাকাঙ্ক্ষিত এবং দীর্ঘস্থায়ী যানজট। যানজট ছোটাতে হিমশিম খাওয়া ট্রাফিক বিভাগ এখন এই কৌশল করেছে।

তারা সাইনবোর্ড লিখে জানাচ্ছে যে, সড়কের জলমগ্ন অংশটিতে কোনো লুকনো বিপদ-আপদ নেই। রাস্তা ভালই আছে। অতএব যানবাহনগুলো নির্দ্বিধায় পানির উপর দিয়ে যেতে পারে।
-তথ্যসূত্র: বিবিসি বাংলা

Share





Related News

Comments are Closed