Main Menu

সিলেটে সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ৫

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানা এলাকা থেকে পৃথক অভিযানে বিপুল পরিমান মাদক ও তিন বছরের সাজাপ্রাপ্ত আসামীসহ পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছে থেকে মোট ৯৪ বোতল অফিসার চয়েস মদ, একটি এলিয়েন প্রাইভেট কার উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছে- সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার রণিখাই ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মৃত সোনাফর আলীর ছেলে আব্দুল হান্নান (৫০), সিলেট নগরীর চৌকিদিঘীর রংধনু ৩৪/১ এর বাসিন্দা সমছু মিয়ার ছেলে সুফিয়ান আহমদ(৩২), সুফিয়ানের প্রতিবেশী ২৯/১ এর বাসিন্দা খোকন আহমদের ছেলে মনিম আহমদ রাজু (২৮), আরেক প্রতিবেশী ১০৮/২ বাসিন্দা মৃত হাছন আলীর ছেলে মোশাহিদ আলী(৪৫), সাজাপ্রাপ্ত আসামী জালালাবাদ থানার আউশা গ্রামের মৃত আলকাছ আলীর ছেলে মো. ইরান মিয়া (১৮)।

সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, জালালাবাদ থানাধীন শিবের বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক অঞ্জন কুমার দাশ ও সহকারি উপ-পরিদর্শক নূরুল হক তাদের সঙ্গিয় ফোর্স নিয়ে বুধবার ৮০ বোতল অফিসার চয়েস মদসহ একজনকে এবং অন্যস্থান থেকে ১৪ বোতল অফিসার চয়েস মদ বহনকারী ইলিয়েন প্রাইভেটকার সহ আরোও তিন জনকে গ্রেফতার করে। এদিকে, সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে। অন্য ৪জনের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা রজুর প্রস্তুতি চলছে বলে জানান জেদান আল মূসা।

Share





Related News

Comments are Closed