Main Menu

জাফলংয়ে ১০ শ্যালো ও বোমা মেশিন ধ্বংস

গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং পাথর কোয়ারী এলাকায় পরিবেশ বিধ্বংসী বোমা মেশিন বন্ধে অভিযান চালিয়েছে টাস্কফোর্স।
বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সালাহ উদ্দিনের নেতৃত্বে পিয়াইন নদীর জাফলং চা বাগান, নয়াবস্তি ও কান্দুবস্তি এলাকায় অভিযানে ৮ শ্যালো ও ২ বোমা মেশিন ধ্বংস করা হয়েছে।

এদিকে, যান্ত্রিক পদ্ধতিতে পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত সকল প্রকার মেশিন ও এর সরঞ্জামাদি নদী এবং এর পার্শ্ববর্তী এলাকা থেকে সরিয়ে নিতে নির্দেশ দিয়েছেন প্রশাসন। এ ব্যাপারে দিনভর মাইকিং করা হয়েছে। প্রশাসনের নির্দেশ অমান্যকারীর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয় মাইকিংয়ে।

টাস্কফোর্সের অভিযানে অন্যান্যের মধ্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জাকির হোসেন, গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলওয়ার হোসেন, সংগ্রাম সীমান্ত ফাঁড়ির ক্যাম্প কমান্ডার সুবেদার মো. হুমায়ুন কবিরসহ পুলিশ ও বিজিবি’র অর্ধশতাধিক সদস্য উপস্থিত ছিলেন।

Share





Related News

Comments are Closed