শাহ্ জালাল (রহ.)’র ৬৯৮তম বার্ষিক ওরশ মাহফিল ১২ ও ১৩ আগস্ট
বৈশাখী নিউজ ২৪ ডটকম: হযরত শাহ্ জালাল (রহ.)’র ৬৯৮তম বার্ষিক ওরশ মাহফিল আগামী ১২ ও ১৩ আগস্ট শনি ও রোববার অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে দরগাহ শরীফ প্রাঙ্গনে আয়োজিত বার্ষিক মাহফিলের আখেরী মোনাজাত ১২ আগস্ট শনিবার দিবাগত রাত সোয়া ৩টায় শুরু হবে।
বার্ষিক ওরশ মাহফিলে দেশ-বিদেশের সর্বস্তরের ভক্তবৃন্দকে উপস্থিত হয়ে অশেষ ফয়েজ-রহমত হাসিলের জন্য দরগাহ-ই হযরত শাহ্ জালাল মজরদদে ইয়ামেনি (রহ.)’র মোতওয়াল্লি সরেকওম ফতেহ উল্লাহ আল আমান বিশেষভাবে আহবান জানিয়েছেন।
এদিকে, বাংলাদেশ হযরত শাহ জালাল মজরদদে ইয়ামেনি (রহ.) ও ৩৬০ আউলিয়া ভক্তবৃন্দ পরিষদ, সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা শাখার সভাপতি মোঃ আজমল আলী আউলিয়াকুল শিরোমনি হযরত শাহ্ জালাল মজরদদে ইয়ামেনি (রহ.)’র ৬৯৮তম বার্ষিক ওরশ মাহফিলে কাফেলা সহকারে অংশগ্রহণের জন্য সংগঠনের সর্বস্তরের সদস্যদের প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন।
Related News
রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে
ধর্ম ডেস্ক: ১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। রোববার (১৩ সেপ্টেম্বর)Read More
তাবলিগ জামাতের উভয় পক্ষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মাওলানা মছব্বিরের
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন বিশ্ব ইজতেমা উপলক্ষে তাবলীগ জামাতের উভয় পক্ষকে সমঝোতার মাধ্যমে ঐক্যবদ্ধ হওয়ারRead More



Comments are Closed