Main Menu

সিলেট আদালত পাড়ায় শুরু হলো পরিষ্কার অভিযান

বৈশাখী নিউজ ২৪ ডটকম: ‘পরিষ্কার হোন-নিরাপদ থাকুন’ এই প্রতিপাদ্য নিয়ে সিলেটের আদালত পাড়ায় বুধবার বেলা সাড়ে ২টায় পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।

‘আসুন আমাদের শহরকে পরিষ্কার রাখি” শ্লোগানে সিটি কর্পোরেশনের আয়োজনে ও সিলেট জেলা আইনজীবী সমিতির সহায়তায় সিলেট জেলা আইনজীবীর সভাপতি লালা মিয়ার সভাপতিত্বে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
উদ্বোধনের আগে তিনি বলেন, সিলেটের আদালত পাড়ায় প্রতিদিন হাজার হাজার মানুষ আইনি সেবা নিতে আসেন। আদালতের প্রাঙ্গন পরিষ্কার করে সুন্দর্য্য বাড়ানোর জন্য সকলের সহযোগিতা প্রয়োজন। আদালত প্রাঙ্গনে যত্রতত্র পোস্টার, ব্যানার অপসারণের জন্য সঠিক দিকনির্দেশনা ও সমর্থন প্রদানে আইনজীবীদের সর্মথন প্রয়োজন। সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা অভিযান আপনারা অব্যাহত রাখবেন। কর্মীদের কাছ থেকে কাজ আদায় করে নেবেন।
এসময় বক্তব্য রাখেন, সিলেট চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী আব্দুল হান্নান, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবিব, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট্ মোহাম্মদ লালা, সাধারণ সম্পাদক হোসেন আহমদ, জিপি খাদেমুল মিল্লাত প্রমুখ।
উদ্বোধনের পর সিলেট সিটি কর্পোরেশনের ১৫ জন ও আদালতের ৫ জন পরিচ্ছন্নতা কর্মীর সমন্বয়ে সারা আদালত পাড়ায় পরিষ্কারের অভিযান শুরু করেন।

Share





Related News

Comments are Closed