ঝিনাইদহে কনের বাবা ও বরকে জেল
প্রতিনিধি ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ব্রক্ষপুর গ্রামে নবম শ্রেণির এক ছাত্রীকে বাল্য বিবাহ দেবার অপরাধে মেয়ের বাবা ইমদাদুল ও বর সাগর আলীকে ৭দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় আদালতের উপস্থিতি টের পেয়ে কাজী পালিয়ে যায়। মৌবন মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী তানজিরা খাতুনের বাল্য বিবাহও বন্ধ করা হয়। মঙ্গলবার রাতে এ অভিযান পরিচালনা করা হয়।
আদালত সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে উপজেলার ব্রক্ষপুর গ্রামে ইমদাদুল হকের মেয়ে নবম শ্রেণির ছাত্রী তানজিরা খাতুনকে নওগাঁ জেলার কানুইল গ্রামের সাগর আলীর সাথে বাল্য বিবাহের আয়োজন করে। খবর পেয়ে সেখানে সহকারী কমিশনার (ভূমি) এস এম মুনিম আহমেদ লিংকন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মেয়ের বাবা ও বরকে ৭দিন করে কারান্ড প্রদান করেন এবং বাল্য বিবাহটি বন্ধ করেন।
Related News
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More



Comments are Closed