শাবি প্রেসক্লাবের সভাপতি মনসুর, সম্পাদক ফয়জুল্লাহ
শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব’র ২০১৭-১৮ সেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি হিসেবে আব্দুল্লাহ আল মনসুর (কালের কন্ঠ) ও সাধারণ সম্পাদক হিসেবে ফয়জুল্লাহ ওয়াসিফ (দ্য ডেইলি সান) নির্বাচিত হয়েছেন।
বুধবার সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত নির্বাচন কমিশনারের কার্যালয়ে ভোটগ্রহন শেষে বেলা ১টায় ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচনে সহ-সভাপতি জাহিদ হাসান কাজল (ঢাকা ট্রিবিউন), যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফ সায়েম (বাংলানিউজ), কোষাধ্যক্ষ রিফাত আল মামুন (দৈনিক ইনকিলাব), দপ্তর সম্পাদক জিয়াউল ইসলাম (দৈনিক আমাদের সময়) নির্বাচিত হয়েছেন।
এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে সরদার আব্বাস আলী (ডেইলি অবজারভার), জুনেদ আহমদ (ভোরের কাগজ) ও সাফকাত মঞ্জুর (সবুজ সিলেট) নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন অধ্যাপক ড. এসএম হাসান জাকিরুল ইসলাম। নিবার্চন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সহকারি প্রক্টর সামিউল ইসলাম এবং পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক ড.কানিজ ফাতেমা ফেরদৌসী।
Related News
কোম্পানীগঞ্জে ৮৬ লাখ টাকার ভারতীয় ওষুধ-পণ্য জব্দ, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও বিভিন্নRead More
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More



Comments are Closed