Main Menu

কাঁকন বিবির চিকিৎসার দায়িত্ব নিল সিওমেক কর্তৃপক্ষ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: একাত্তরের বীর মুক্তিযোদ্ধা (বীরপ্রতিক) কাঁকন বিবির চিকিৎসার সমস্ত ব্যয়ভার (ওষুধপথ্য) বহন করার ঘোষনা দিয়েছেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহবুবুল হক।
সোমবার সকালে কেবিনে (কেবিন ৮) এসি লাগিয়ে দিয়েছেন এবং মহান মুক্তিযুদ্ধের এই অন্যতম বীরপ্রতিকের সমস্ত চিকিৎসার ভার গ্রহণ করেছেন। ইতোমধ্যে কাঁকন বিবির জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে এবং তার চিকিৎসার জন্য মেডিকেলের সার্ভিস ছাড়াও সবধরনের চেকআপ প্রয়োজনে বাহির থেকেও করানো হবে বলে সোমবার কাঁকন বিবির কেবিন পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান তিনি।

১০১ বছর বয়সী কাঁকন বিবি গুরুত্বর অসুস্থ অবস্থায় গত শুক্রবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। তার অসুস্থতার খবর শুনে হাসপাতালে ছুটে আসছেন সর্বস্তরের নাগরিক। সোমবার ওসমানী হাসপাতালের ৩য় তলায় ৮ নং কেবিনে চিকিৎসাধীন একাত্তরের বীর মুক্তিযোদ্ধা (বীরপ্রতিক) কাঁকন বিবিকে দেখতে আসেন সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান।

এ সময় উপস্থিত ছিলেন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহবুবুল হক, উপ পরিচালক ডা: দেবপদ রায়, সহকারী পরিচালক ডা: আলাউদ্দিন,আরএম জেনারেল ডা: অরুন কুমার বৈষ্ঞব, বীরমুক্তি যোদ্ধা ও সাবেক কাউন্সিলর আব্দুল খালিক, ১১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুর রকিব বাবলু, ডা: মুশফিকুজ্জামান, ডা: জুবায়ের,ডা: অসীম,ডা: আফজালুল আলম, ডা: রণি, ডিফ্লমা নার্সেস এর সভাপতি পরিমল বনিক,সাধারণ সম্পাদক রেখা রানী বনিক, নার্সিং কর্মকর্তা ইসরাইল আলি, পিএটু পরিচালক সাইফুল মালেক,মোঃ রওশন হাবিব, শুধাংস কুমার প্রমুখ।

Share





Related News

Comments are Closed