জৈন্তাপুরে গৃহবধূ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে এক গৃহবধুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। পুলিশ অভিযুক্ত বাবুল মিয়াকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় জৈন্তাপুর থানায় ভিকটিম নিজেই বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, জৈন্তাপুর উপজেলার লক্ষীপ্রসাদ গ্রামের গৃহবধূ সোমবার রাতে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। রাত ২ টার দিকে তিনি ঘরের দরজায় কড়া নাড়ার শব্দ শুনতে পান। নিজের স্বামী মনে করে দরজা খুলেন ওই গৃহবধূ। এ সময় অভিযুক্ত বাবুল ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণ করে।
পরে ওই নারীর চিৎকার শুনে তার স্বামী আবুল হাসিমসহ আরো কয়েকজন এসে বাবুলকে আটক করেন। পরে পুলিশ তাকে থানায় নিয়ে যায়।
জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. মায়নুল জাকির জানান, গৃহবধু ধর্ষণের অভিযোগে থানায় একটি ধর্ষণ মামলা রেকর্ড করা হয়েছে। মামলা নং ১০। এছাড়া অভিযুক্ত বাবুলকে গ্রেপ্তার করা হয়েছে এবং ভিকটিমকে শারীরিক পরীক্ষার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানষ্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।
Related News
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More
সিলেটে অবৈধভাবে পাথর উত্তোলনের অভিযোগে ২০ মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধভাবে মাটি কেটে পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছেRead More



Comments are Closed