বন্যা দুর্গত লকুসকে লাঞ্ছনাকারী সেই আ’লীগ নেতা গ্রেফতার, জামিনে মুক্ত
বৈশাখী নিউজ ডেস্ক: ত্রাণ পেয়েও না পাওয়ার অভিযোগ করায় এক ব্যক্তিকে প্রকাশ্যে কান ধরে নির্যাতনকারী আওয়ামীলীগ নেতা আব্দুল বাছিত বাবুল জামিনে মুক্তি পেয়েছেন।
নির্যাতনের শিকার লুৎফুর রহমান ওরফে লকুস মিয়ার দায়ের করা মামলায় রোববার রাতে বাবুলকে গ্রেপ্তার করেছিলো পুলিশ। সোমবার তাকে আদালতে তোলা হলে মহানগর ম্যাজিস্ট্র্যাট হরি দাশ কুমার তার জামিন আবেদন মঞ্জুর করেন বলে কোর্ট পরিদর্শক শফিকুল ইসলাম জানিয়েছেন।
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।
দাউদপুর ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে বন্যাকবলিত এলাকাবাসীদের নিয়ে একটি ওয়ার্ড সভার আয়োজন করা হয়। ওই সমাবেশে দক্ষিণ সুরমা উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তাও উপস্থিত ছিলেন। এর আগের দিন গণমাধ্যমে সাক্ষাতকারে লুৎফুর রহমান ত্রাণ পাননি বলে অভিযোগ করেন। এ কারণে ওয়ার্ড সদস্য হীরা মিয়া সহ স্থানীয় লোকজন অনুষ্ঠানে লুৎফুরকে হাজির করেন। পরে দেখা যায়, ইউনিয়ন পরিষদের ত্রাণ নেওয়ার তালিকায় তাঁর নাম আছে। এ নিয়ে সভায় লুৎফুরকে নিয়ে টানাহেঁচড়া শুরু হয়। একপর্যায়ে ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক আবদুল বাছিত ওরফে বাবুল তাঁর কান টেনে ধরেন। এ সময় লুৎফুর হাত জোড় করে সবার সামনে ক্ষমা চান। লুৎফুর রহমান লুকছ মিয়ার কান ধরে মাফ চাওয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে প্রশাসনে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। এরপর রোববার রাতে লকুস মিয়া মামলা দায়ের করেন বাবুল মিয়াসহ অজ্ঞাতনামা আরো ১০/১৫ জনের বিরুদ্ধে। মামলা দায়েরের পর রোববার রাতে বাবুলকে গ্রেপ্তার করে মোগলাবাজার থানা পুলিশ।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed