চাকুরী জাতীয়করণের দাবিতে সিলেটে শিক্ষক সমিতির সভা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বেসরকারি স্কুল-কলেজ ও মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের চাকুরী জাতীয়করণের দাবিতে সিলেট নগরীর তাঁতীপাড়াস্থ দি এইডেড হাইস্কুলে সিলেট বিভাগীয় শিক্ষক সমিতির সমন্বয় কমিটির এক সভা সোমবার (২৪ জুলাই) বেলা দুইটায় বিভাগীয় আহŸায়ক ও সিলেট জেলা বাশিস-এর সভাপতি এএইচএম ইসরাঈল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বাংলাদেশ শিক্ষক সমিতির ন্যায্য দাবি তথা বেসরকারি স্কুল-কলেজ ও মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের চাকুরী জাতীয়করণের দাবি অবিলম্বে মেনে নেয়ার জন্য সরকারের প্রতি উদাত্ত আহŸান জানান।
সভায় অবিলম্বে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বাৎসরিক ৫% ভাগ হারে ইনক্রিমেন্ট, বৈশাখী ভাতা ও দুই ঈদের পূর্ণ বোনাস প্রবর্তনের জন্য সরকারের নিকট জোর দাবি জানান।
বক্তারা উল্লেখ করেন, সরকারি হাইস্কুল-কলেজের শিক্ষকদের ন্যায় একই সিলেবাস, একই পাঠ্যসূচি অনুযায়ী পাঠদান করে তাদের শিক্ষকতার মহান পেশা চালিয়ে যাওয়ার পরও বেতন-ভাতাদির ক্ষেত্রে সরকারি ও এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকদের মধ্যে যে বৈষম্য রয়েছে দেশের শিক্ষার স্বার্থে মানুষ গড়ার কারিগর শিক্ষক সমাজের আত্মমর্যাদার স্বার্থে অবিলম্বে তা দূরীকরণের জোর দাবি জানান।
সভায় বিদ্যালয়ভিত্তিক জাতীয় শোক দিবস পালন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
সভায় আগামী ৩ আগস্ট উপজেলা পর্যায়ে বাংলাদেশ শিক্ষক সমিতির বিক্ষোভ সমাবেশ ও জেলা পর্যায়ে ১৭ আগস্ট বিক্ষোভ সমাবেশ সফল করার জন্য বাংলাদেশ শিক্ষক সমিতির সকল সদস্যবৃন্দের প্রতি বিশেষভাবে অনুরোধ করা হয়।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিভাগীয় সদস্য সচিব ও সিলেট জেলা বাশিস-এর সিনিয়র সহ-সভাপতি মজির উদ্দিন আনসার, সুনামগঞ্জ বাশিস সভাপতি মো. ইনছান মিয়া, সিলেট জেলা বাশিস সচিব মো. শমশের আলী, সুনামগঞ্জ জেলা বাশিস সচিব নজির উদ্দিন আহমেদ, সিলেট মহানগর সভাপতি আহমদ আলী, সিলেট মহানগর বাশিস সচিব মো. জিয়াউর রহমান, হবিগঞ্জ জেলা বাশিস সহ-সভাপতি মো. আনোয়র আলী, সুনামগঞ্জ সদর বাশিস সাধারণ সম্পাদক মো. শামসুল আলম রাসেল, হবিগঞ্জ জেলা বাশিস অতিরিক্ত সচিব ও জেলা সমন্বয়কারী মো. শাহজাহান কবির, সিলেট মহানগর বাশিস যুগ্ম সচিব মো. ফয়সল আহমদ, মৌলভীবাজার জেলা বাশিস সমন্বয়ক অবিনাশ চন্দ্র দে, সুনামগঞ্জ জেলা বাশিস যুগ্ম সচিব মো. জামাল উদ্দিন, দোয়ারাবাজার বাশিস সভাপতি মো. কামরুজ্জামান, সুনামগঞ্জ জেলা বাশিস সহ-সভাপতি মো. নূরুল আবেদীন, সুনামগঞ্জ জেলা বাশিস কোষাধ্যক্ষ মো. আমিনুল ইসলাম, সুনামগঞ্জ জেলা বাশিস সহ-সভাপতি মো. আতাউর রহমান কামালী, সিলেট মহানগর বাশিস সাংগঠনিক সচিব মো. আব্দুল মুমিত, হবিগঞ্জ বাশিস সাংস্কৃতিক সম্পাদক পিন্টু চন্দ্র শীল, মৌলভীবাজার বাশিস নেতা মো. বাবুল মিয়া, সুনামগঞ্জ জেলা বাশিস সিনিয়র সহ-সভাপতি মো. ছায়ফুজ্জামান, ছাতক উপজেলা বাশিস সহ-সভাপতি এস.এম আশিকুর রহমান প্রমুখ।
Related News
দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে বৃদ্ধকে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে নূর ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধকে হত্যা করাRead More
ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেটে বাণিজ্য মেলা বন্ধের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: বর্তমান অর্থনৈতিক সংকট, তীব্র বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) ও ব্যবসায়িক মন্দার মধ্যে সিলেটেRead More



Comments are Closed