শ্রীমঙ্গলে যুবকের লাশ উদ্ধার, স্ত্রী আটক
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের সুরভী পাড়া থেকে ফারুক (২৭) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে খবর পেয়ে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম নজরুল এর নেতৃত্ব একদল পুলিশ ফারুকের নিজ বাসা থেকে তার লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করে। নিহত ফারুক ওই এলাকার মৃত ইমাম উদ্দিনের পুত্র।
শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লে´ের সাজ্জাদুর রহমান জানান, নিহতের মাথায় বেশ কয়েকটি আঘাতের চিহৃ রয়েছে।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম নজরুল জানান. জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী শিরিনা বেগমকে আটক করা হয়েছে। এছাড়াও ময়না তদন্তের পর জানা যাবে প্রকৃত ঘটনা।
Related News
মৌলভীবাজারে পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীরRead More
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More



Comments are Closed