Main Menu

মণিপুরী সমাজ কল্যাণ সমিতির সদস্য ভর্তি শুরু

বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশের মণিপুরীদের প্রাচীণতম অভিভাবক সংগঠন মণিপুরী সমাজ কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটির সিদ্বান্ত মোতাবেক সারাদেশে শুরু হয়েছে নতুন সদস্য, নবায়ন ও আজীবন সদস্য সংগ্রহ কার্যক্রম। এরই অংশ হিসাবে সিলেট জেলায়ও এই কার্যক্রম শুরু হয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে আগ্রহী প্রাপ্ত বয়স্ক মণিপুরী নাগরিকরা সংগঠনের নীতিমালা অনুযায়ী সদস্যপদ গ্রহণ, নবায়ণ ও আজীবন সদস্যপদ গ্রহণের অনুরোধ জানিয়েছেন সংগঠনের সিলেট জেলা সভাপতি নির্মল কুমার সিংহ ও সাধারণ সম্পাদক সংগ্রাম সিংহ।
এ সংক্রান্ত বিষয়ে জেলা শাখার সাংগঠনিক সম্পাদক দেবাশীষ কুমার সিংহের সাথে ০১৭২৩-৬৭৯৩১৫ নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে। এই কার্যক্রম আগামি ১৫ আগস্ট ২০১৭ ইংরেজি পর্যন্ত অব্যাহত থাকবে। প্রেস বিজ্ঞপ্তি

 

Share





Related News

Comments are Closed