ঢাকায় শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশি নির্যাতনের প্রতিবাদে সিলেটে মিছিল
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখার উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত ৭টি কলেজের শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে পুলিশি হামলার প্রতিবাদে শনিবার বিকেলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। মিছিলটি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিন করে সিটি পয়েন্টে সমাবেশ করে। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখার সভাপতি রেজাউর রহমান রানার সভপতিত্বে এবং সাধারণ সম্পাদক রুবাইয়াত আহমেদ এর পরিচালনায় বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট শাবিপ্রবি শাখার আহবায়ক প্রসেনজিৎ রুদ্র, মদন মোহন কলেজ শাখার সাধারণ সম্পাদক রুবেল মিয়া, এমসি কলেজ শাখার আহবায়ক সাদিয়া নোশিন তাসনিম।
সমাবেশে বক্তারা বলেন- কিছুদিন আগে ঢাকা শহরের ৭টি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়েছে। সরকারি ৭টি কলেজের সংকট ঘনীভূত হচ্ছে, বিভিন্ন বর্ষের পরীক্ষা আটকে আছে, বাড়ছে সেশনজট, বাড়ছে শিক্ষা ব্যয়। এছাড়া কলেজগুলোর আবাসন, পরিবহন, গবেষণা, সেমিনার ও ক্লাসরুমের সংকট বিদ্যমান। ৬ মাস পেরিয়ে গেলেও চলমান সংকটসমূহ নিরসনের কোনো রুপরেখা ছাত্রসমাজের সামনে হাজির করা হয়নি। শিক্ষার্থীরা তাদের সংকটসমূহ নিরসনে কার্যকরী উদ্যোগ নিতে শাহবাগে মানববন্ধন ও অবস্থান কর্মসূচী ঘোষণা করে। পূর্বঘোষিত শিক্ষার্থীদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচীতে পুলিশ বারবার বাধা দেয়। পরবর্তীতে বিনা উস্কানিতে শিক্ষার্থীদের উপর পুলিশ লাঠিচার্জ করে ও রাবার বুলেট নিক্ষেপ করে। এ ঘটনায় প্রায় অর্ধশত শিক্ষার্থী আহত হয়। এদের মধ্যে সরকারী তিতুমীর কলেজের ৩য় বর্ষের শিক্ষার্থী সিদ্দিকুর রহমানের চোখ মারাত্মকভাবে আহত হয়েছে এবং আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
সমাবেশে নেতৃবৃন্দ অবিলম্বে হামলার সাথে জড়িত পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন ও সরকারি ৭টি কলেজের সংকট নিরসনে কার্যকরী পদক্ষেপ নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
Related News
সিলেটে ২ মাদ্রাসা ছাত্র নিখোঁজ, ভিডিও কলে মারধরের দৃশ্য দেখিয়ে টাকা দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে তিন দিন ধরে নিখোঁজ রয়েছে হাফিজিয়া মাদ্রাসার দুই ছাত্র। নিখোঁজ দুইRead More
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More



Comments are Closed