বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির ত্রাণ সামগ্রী বিতরণ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সিলেট এর পক্ষ থেকে উপজেলার ৮টি ইউনিয়নে বন্যাদুর্গত অসহায় মানুষজনের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার বেলা ১১টায় আলীনগর ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে উক্ত ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়। সমিতির সভাপতি ডাঃ এম ফয়েজ আহমদ, সাধারণ সম্পাদক এডভোকেট মহব্বত খানের নেতৃত্বে পর্যায়ক্রমে চারখাই, দুবাগ, শেওলা, কুড়ারবাজার, মুড়িয়া, তিলপারা ও মাথিউরা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যক্তিবর্গের মাধ্যমে উক্ত ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। প্রায় আট হাজার কেজি ত্রাণ খাদ্য সামগ্রী বিতরণকালে সমিতির অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা পরিষদ সদস্য লোকমান আহমদ ও মামুনুর রশিদ দুদু, সমিতির কোষাধ্যক্ষ আলহাজ¦ আব্দুল মুক্তাদির, এডভোকেট ই ইউ শহিদুল ইসলাম শাহিন, সাবেক চেয়ারম্যান শামস উদ্দিন খান, এডভোকেট জুবায়ের আহমদ খান, কবীর আহমদ সিদ্দিকী বাবুল, জুবায়ের আহমদ চৌধুরী সুমন, রাজ্জাকুজ্জামান চৌধুরী, আহমেদ হোসেন খান প্রমূখ।
Related News
জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার শ্রিখেল মসজিদের সামনে পর্যটকবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষেRead More
ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে ৩ ছাত্রলীগ নেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের তিন নেতাকে আটক করেছে পুলিশ।Read More



Comments are Closed