Main Menu

শহীদ সামসুদ্দিন হাসপাতালে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: শহীদ সামসুদ্দিন আহমদ হাসপাতালে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে হাসপাতালের উধীক্ষক, পরিচালক ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহবুবুল হক এ কর্মসূচীর উদ্বোধন করেন। এসময় হাসপাতাল সংলগ্ন সিলেট নার্সারী বৃক্ষ উৎপাদনে বিশেষ অবদান রাখায় নার্সারীর স্বত্ত¡াধীকারী মায়া রাণী ধর প্রধান মন্ত্রীর (বন বিভাগের) জাতীয় পুরস্কার পাওয়ায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল এর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহবুবুল হক তাকে অভিনন্দন জানান। এবং আগামীতেও বনায়ন ও পরিবেশ উন্নায়নে সবুজ বৃক্ষের উৎপাদনে তার প্রতিষ্ঠানের বিশেষ অবদান থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। উদ্বোধনকালে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ডা: এম এ কাইয়ুম আলী, ডা : আবদুল কাইয়ুম, ডা: রীনা আক্তার, ডা: নাজমা, ডা: হাদী মেহেদী, সিলেট নার্সারীর পরিচালক মালয় লাল ধর সহ মেডিকেলের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

 

 

Share





Related News

Comments are Closed