ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন বন্ধের দাবী
বৈশাখী নিউজ ২৪ ডটকম: ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলন বন্ধ ও নদী ভাঙ্গন থেকে মসজিদ, মাদ্রাসা, রাস্তাঘাট, স্কুল, গোরস্থান ও ফসলি জমি রক্ষায় স্থানীয় প্রশাসন সহ প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেছেন সিলেটের বিয়ানীবাজার উপজেলার আঙ্গুরা মোহাম্মদপুর এলাকাবাসী। তারা শনিবার দুপুরে সিলেট জেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তাদের এসব সমস্যার কথা তুলে ধরে প্রতিকারের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মো: এমাদ উদ্দিন। এতে তিনি উল্লেখ করেন খর¯্রােতা কুশিয়ারা নদীর ভাঙ্গনে ইতোমধ্যে আঙ্গুরা মোহাম্মদপুরের দুই পারের মানুষের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। মসজিদ, স্কুল, মাদ্রাসা, রাস্তাঘাট, ফসলী জমি, বাড়ি-ঘর ও কবরস্থান নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এলাকার সর্বস্তরের মানুষ যখন নদী ভাঙ্গন থেকে নিজেদের অস্থিত্ব রক্ষার সংগ্রামে লিপ্ত ঠিক সেই মুহুর্তে একটি মহল সর্বগ্রাসী অবৈধ ড্রেজার মেশিন লাগিয়ে আঙ্গুরা মোহাম্মদপুরের কুশিয়ারা নদীর দুই কুল ধ্বংস করে দিচ্ছে। অপরিকল্পিত আর স্বেচ্ছাচারিতার মাধ্যমে প্রভাব খাটিয়ে যত্রতত্র ভাবে ড্রেজিং করার ফলে আজ এলাকার মসজিদ, মাদ্রাসা, বাড়ি-ঘর, ফসলী জমি, রাস্তাঘাট ও কবরস্থান মারাত্মক হুমকির মুখে পড়েছে।
এলাকার সর্বস্তরের মানুষের দাবি ও প্রতিবাদ উপেক্ষা করে বালু মহল ইজারার নাম করে একটি প্রভাবশালী মহল ড্রেজার দিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন করে যাচ্ছে। এ অবস্থায় গ্রামবাসী সংগঠিত হয়ে মানববন্ধন সমাবেশ সহ প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন। সিলেটের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিয়ানী বাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা, কুড়ার বাজার ইউপি চেয়ারম্যান সহ বিভিন্ন দপ্তরের অবৈধ ড্রেজার মেশিন বন্ধের দাবি জানিয়ে স্মারক লিপি দিয়েছেন।
বালু উত্তোলনের জন্য আঙ্গুরা মোহাদ্দমপুর বালু মহলটি মেসার্স হারুন এন্ড ব্রাদার্সের মালিক মোঃ হারুনুর রশিদ ইজারা নেন। কিন্তু তার পক্ষে আঙ্গুরা মোহাম্মদপুরের মোঃ কালাম উদ্দিন, মোঃ তজমুল ইসলাম ও উত্তর আকাখাজনা গ্রামের জুবের আহমেদ পেশী শক্তির বলে নদীর কিনারে অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে বালু ও মাটি উত্তোলন করছেন। ফলে নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে এলাকার রাস্তাঘাট সহ বিভিন্ন জন গুরুত্বপূর্ণ স্থাপনা।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয় এলাকার মানুষ নদী ভাঙ্গনের করাল গ্রাস থেকে রক্ষা পেতে যখন ন্যায়সঙ্গত আন্দোলন চালিয়ে যাচ্ছেন ঠিক তখনই উপরোক্ত ব্যক্তিরা গ্রামের মুরব্বীয়ানদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ ও চাঁদা দাবির কাল্পনিক অভিযোগ তুলে তাদের আন্দোলনকে স্তব্ধ করে দিতে চাইছে। উক্ত মহল পত্র পত্রিকা সহ থানা প্রশাসনেও মুরব্বীয়ানদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ পরিবেশন করেছে। সংবাদ সম্মেলনে বৃহত্তর আঙ্গুরা মোহাম্মদপুরের হাজার হাজার মানুষের জানমাল রক্ষা এবং অপপ্রচারকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদয় হস্তক্ষেপ কামনা করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হাজী মো. নজমুল ইসলাম, হাজী মো. ফয়জুল হক, মো. আব্দুস শহীদ, মো. এবাদুর রহমান, মো. আব্দুর রহমান, মো. আলতাব আহমদ, মো. রেজা, মো. হাসনু প্রমুখ।
Related News
সিলেটে আপন ভাতিজীর সর্বনাশ করল চাচা!
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের পঞ্চম শ্রেণি পড়ুয়া ১১ বছর বয়সী আপনRead More
গোলাপগঞ্জে সুরমা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিত মানববন্ধন
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জের সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনায় ফুসে উঠছে বাঘা ইউনিয়নবাসী।Read More



Comments are Closed