Main Menu

বাহ্মনবাড়িয়ায় দুই ইয়াবা ব্যবসায়ী আটক

বৈশাখী নিউজ ২৪ ডটকম: বাহ্মনবাড়িয়ার বিজয়নগর থানাধীন চম্পকনগর বাজারের ওয়েস্টার্ন টাওয়ার এলাকা থেকে বিপুল পরিমাণ মাদক ও ব্যবসায় ব্যবহৃত সরঞ্জামসহ দুই ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।

শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ইয়াবা বিক্রিতে ব্যবহৃত একটি মোটর সাইকেল, দুটি মোবাইল সেট, তিনটি সিমকার্ড ও মাদক বিক্রির নগদ অর্থ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছে- বাহ্মনবাড়িয় জেলার কসবা থানার গোপিনাথপুর গ্রামের মো. আলী আজগরের ছেলে মো. আল আমীন(৩২) ও সুরুজ মিয়ার ছেলে মো. রুবেল মিয়া(৩০)।

র‌্যাব-৯ এর সিনিয়র এএসপি ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মাঈন উদ্দিন চৌধুরী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ এর সিপিসি-২এর শ্রীমঙ্গল ক্যাম্পের একটি অভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার এর নেতৃত্বে এডি জে এম ইমরানসহ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। এসময় ২৩০০ পিচ ইয়াবা, মোটর সাইকেল, মোবাইল, সিমকার্ড ও নগদ ৩ হাজার ৯শত ৯০টাকা উদ্ধার করা হয়। আসামীরা দীর্ঘদিন ধরে আইন শৃংখলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ইয়াবা ব্যবসা চালিয়ে আসছিল । ইয়াবা ব্যবসায় তারা এলাকায় ত্রাস হিসেবে পরিচিত ছিল।
আসামীদেরকে ব্রাহ্মনবাড়ীয়া জেলার বিজয়নগর থানায় মামলার মুলে হস্তান্তর করা হয়েছে বলে জানান মঈন।

Share





Related News

Comments are Closed