সিরাজগঞ্জে বাসচাপায় ইউপি চেয়ারম্যান নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিরাজগঞ্জে বাসচাপায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিহত হয়েছেন।
শনিবার সকালে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের চারা বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আমিরুল ইসলাম গ্রহ (৫০) তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের চেয়ারম্যান। তিনি উপজেলা বিএনপির সহ-সভাপতি ছিলেন।
সদর থানার ওসি হেলাল উদ্দিন জানান, সকালে মোটরসাইকেল নিয়ে সিরাজগঞ্জে আসছিলেন আমিরুল। পথে চারা বটতলা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বাস তার মোটরসাইকেলকে চাপা দেয়। এতে আমিরুল গুরুতর আহত হন।
তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১২টার দিকে তার মৃত্যু হয়। লাশ ওই হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি।
Related News
চলন্ত অটোরিকশা থেকে থুতু ফেলতে যাওয়া তরুণীর মাথা থেতলে দিলো ট্রাক
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনার সাঁথিয়ায় চলন্ত অটোরিকশা থেকে মাথা বের করে থুতু ফেলতে গিয়ে ট্রাকেরRead More
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতেRead More



Comments are Closed