Main Menu

তাহিরপুরে নীলাদ্রি ডিসি পার্কের ভিত্তি প্রস্থর স্থাপন

তাহিরপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন ট্যাকেঘাটে নীলাদ্রি ডিসি পার্কের ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়েছে। শুক্রবার দুপুরে জেলা প্রশাসক সাবিরুল ইসলাম অানুষ্টানিক ভাবে ভিত্তি প্রস্থর করেন।

এসময় উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুজ্জামান, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, তাহিরপুর থানার ওসি নন্দন কান্দি ধর, সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য ও উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব আবুল হোসেন খাঁ, তাহিরপুর উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি আলী মর্তুজা, জেলা প্রশাসকের সহকারী পিন্টু দাস, সাংবাদিক, জেলা ও উপজেলা সংশ্লিষ্ট কর্মকর্তা এবং স্থানীয় গনমান্য ব্যক্তিগন। পরে জেলা প্রশাসক নিলাদ্রী ডিসি পার্কের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।

Share





Related News

Comments are Closed