ঘরে বসেই চিকুনগুনিয়ার বিনামূল্যে চিকিৎসা সেবা
বৈশাখী নিউজ ডেস্ক: চিকুনগুনিয়ায় আক্রান্ত রোগীরা এখন থেকে নিজ বাসা-বাড়ীতেই বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ পাবেন। এই চিকিৎসা সেবা পেতে আক্রান্তদের ০৯৬১১০০০৯৯৯ নম্বরে ফোন করে জানালেই সংশ্লিষ্ট এলাকার কর্তব্যরত চিকিৎসক সেবা দিতে রোগীর বাসায় পৌঁছে যাবেন।
আরবান প্রাইমারী হেলথ কেয়ার প্রকল্পাধীন ২৮টি নগর স্বাস্থ্য কেন্দ্র, ৫টি নগর মাতৃসদন এবং কর্পোরেশনের নিজস্ব ২টি হাসপাতাল ও ১টি মাতৃসদন কেন্দ্র থেকে আজ বৃহস্পতিবার থেকেই এ সেবা পাওয়া যাবে।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন নির্দেশে এ উদ্যোগ নেয়া হয়েছে বলে কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায় আজ একথা জানান।
তিনি বলেন, মেয়র দ্রুততম সময়ের মধ্যে চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে আসবে বলে নগরবাসীদের আশ্বস্ত করেছেন। এ লক্ষ্যে বাড়ী বাড়ী চিকিৎসা সেবা পৌঁছানোর কার্যক্রমসহ বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে- প্রতিটি ওয়ার্ডে স্পেশাল লার্ভি সাইডিং ও ফগিং কার্যক্রম, জনসচেতনমূলক র্যালী, মসজিদে বয়ান, শিক্ষা প্রতিষ্ঠানে মতবিনিময়, লিফলেট বিতরণ, ওয়ার্ডে ওয়ার্ডে মাইকিং ও সমাবেশের আয়োজন, পত্রিকায় বিজ্ঞাপন, টিভি চ্যানেলে টিভিসি সম্প্রচার, বিনামূল্যে ওষুধ ও চিকিৎসা সেবা প্রদান। সূত্র: বাসস
Related News
ঢাকায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীতে যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। বুধবার (৪Read More
ভাঙ্গা গোলচত্বরে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: ফরিদপুরের ভাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বাধীন (২০) ও এজাজুল (২০) নামেRead More



Comments are Closed