হবিগঞ্জে ৯৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার
ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকা সাতছড়ি ৭ নং চা বাগান নামক স্থানে অভিযান চালিয়ে ৯৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে বিজিবি।
বিজিবি ৫৫ ব্যাটলিয়নের কমান্ডার লেঃ কর্ণেল মোঃ আছাদুদ জামান চৌধুরী জানান, ১৮ জুলাই রাত ১১টায় বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টহল দলকে নিয়ে অভিযান চালান, সাতছড়ি বিওপি ক্যাম্পের হাবিলদার শ্রী সুশীল কুমার। এ সময় চোরাচালানিরা বিজিবির অবস্থান টের পেয়ে গাঁজার বস্তা ফেলে পালিয়ে গেলে তারা ওই স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ৯৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেন। যার সীজার মূল্য ৩ লক্ষ ২৯ হাজার।
Related News
ঝোঁপ থেকে হবিগঞ্জের যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থেকে আরজান মিয়া (১৯) নামের হবিগঞ্জের এক যুবকের মরদেহ উদ্ধারRead More
হবিগঞ্জে চা বাগান থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগান থেকে আনুমানিক ৬০ বছর বয়সী একRead More



Comments are Closed