কমলগঞ্জে ১০ জুয়াড়ি আটক
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জে জুয়া খেলার সময় হাতেনাতে ১০ জুয়াড়িকে আটক করেছে কমলগঞ্জ থানা পুলিশ। গত সোমবার রাত ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে কমলগঞ্জ পৌরসভার কুমড়াকাপন গ্রামের রেশমা বেগমের বাড়ি থেকে তাদেরকে জুয়া খেলার সামগ্রীসহ আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কমলগঞ্জ থানার এস আই আব্দুল হামিদের নেতৃত্বে এ এস আই কালাম আহমেদ, সুষেন দাশ সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে জুয়া খেলার অপরাধে জুয়া সামগ্রী ও নগদ অর্থ সহ তাদের আটক করে।
আটকৃতরা হলেন- সামছুল ইসলাম (৩২), জনি মিয়া (২৩), মোস্তাক মিয়া (৪৫), সোহেল মিয়া (২৯), মইনুল মিয়া (৪০), ঝুলন মিয়া (২৭), ধন মিয়া (৪০), শামীম মিয়া (৩০), ফরিদ মিয়া (৩৫) ও জহিরুল ইসলাম (৩৫)।
তাদের বিরুদ্ধে মঙ্গলবার জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জুয়াড়ীদের মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ বদরুল হাসান জুয়া খেলার অপরাধে ১০ আসামীকে আটকের সত্যতা নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে জুয়া আইনে একটি মামলা হয়েছে।
Related News
কমলগঞ্জে স্কুলছাত্রীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে (১৪) পাঁচ দিনRead More
মৌলভীবাজারে হঠাৎ সড়কে গরু, সংঘর্ষে প্রাণ গেল যুবকের
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখায় হঠাৎ সড়কে উঠে আসা গরুর সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ছাদিক আহমদRead More



Comments are Closed