ওসমানী হাসপাতাল দালালমুক্ত করার দাবীতে প্রতিবাদ সভা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকাকে দালালমুক্ত ও প্রতারণার ফাঁদ থেকে রক্ষার দাবীতে মহানগরীর ১০, ১১ ও ১২নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে মঙ্গলবার নবাব রোড এলাকায় এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মুমিনুর রশীদ সুজনের সভাপতিত্বে ও সহ পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল সাত্তার সাদিকের পরিচালনায় বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবক লীগের জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সিনিয়র সদস্য আব্দুল মোনাম, খালেদ ইবনে আজিজ, এম এ সালাম, লিমন আহমদ, খালেদ খান, ইমরান খান, এলাকাবাসীর পক্ষে শাহীন আহমদ, ফখর উদ্দিন মাহমুদ, সজল দে, বিশিষ্ট মুরব্বী আলাউদ্দিন, আব্দুল আহাদ, এনাম আহমদ, আব্দুস সামাদ, খোকন আহমদ, আহমেদ হোসেন মুন্না, তাল হাবীন রানা, কামরান আহমেদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, টুটুল আহমেদ, শেখ নয়ন, সুভাশ দাস, আহবাব, জুয়েল, অপু, শামীম, দিপু আহমদ, ইমন আহমদ, মাহী আহমদ, জাকারিয়া, জাবেদ, সজিব, রনী আহমদ প্রমুখ।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল একটি ঐতিহ্যবাহী স্বনামধন্য প্রতিষ্ঠান। এ সেবামূলক প্রতিষ্ঠানে বিভিন্ন দূরদূরান্ত গ্রামাঞ্চল থেকে রোগীরা অনেক কষ্ট করে আসে সেবা নিতে, কেউ কেউ আসে গরু-ছাগল, জমি-জমা বিক্রি করে। কিন্তু ওসমানী মেডিকেলে আসামাত্র দালালদের খপ্পরে পড়ে টাকা-পয়সা খোয়াতে হয় তাদের। কিন্তু দুঃখের বিষয় মেডিকেলের উর্ধ্বতন কর্মকর্তারা এসব বিষয়ে জানার পরও কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করেনি। যার কারণে গ্রামাঞ্চল থেকে আসা মানুষগুলো অনেক কষ্টে তাদের দিনযাপন করতে হয়। তাই মেডিকেল কর্তৃপক্ষের কাছে দাবি যদি তাদের পক্ষ থেকে কোন ধরনের সুব্যবস্থা গ্রহণ করা হয় তাহলে আমরা স্বেচ্ছাসেবকলীগ তাদেরকে সহযোগিতা করে দালালমুক্ত ওসমানী মেডিকেল গড়ে তুলবো।
Related News
মৌলভীবাজারে ১৪ ভরি স্বর্ণ ও টাকা লুট, গ্রেফতার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগরে বসতবাড়িতে সশস্ত্র ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছেRead More
সিলেটে গভীর রাতে সড়ক উন্নয়নকাজ পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব এবং চলমান উন্নয়ন প্রকল্পের কাজের গুণগত মানRead More



Comments are Closed