জগন্নাথপুরে অবশেষে অন্তস্বত্ত্বার বিয়ে!
জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে অবশেষে ৫ মাসের অন্তস্বত্তার বিয়ে হয়েছে। এ নিয়ে এলাকায় স্বস্তি ফিরে আসে।
জানা গেছে, জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের নাদামপুর গ্রামের মাহমুদ আলীর ছেলে সিলেট মদন মোহন কলেজের ছাত্র জিলু মিয়া (২৩) ও তাঁর খালাতো বোন স্বামী পরিত্যক্তার (২৫) মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সম্পর্কের সুবাদে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়। এতে প্রেমিকা ৫ মাসের অন্তস্বত্তা হয়ে পড়েন। এ নিয়ে এলাকায় নানা প্রশ্নের সৃষ্টি হয়। বিষয়টি নিস্পত্তির লক্ষে গ্রামের শালিসি ব্যক্তিরা অনেক চেষ্টা করেও ব্যর্থ হন।
অবশেষে এ ব্যাপারে জগন্নাথপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের আলোকে জগন্নাথপুর থানার এসআই কবির উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন কালে ঘটনার সত্যতা পান। এক পর্যায়ে থানা পুলিশ ও গ্রামের শালিসি ব্যক্তিদের উদ্যোগে গত শুক্রবার প্রেমিক কলেজ ছাত্রের সাথে প্রেমিকা স্বামী পরিত্যক্তা ৫ মাসের অন্তস্বত্তার বিয়ে হওয়ার মাধ্যমে বিষয়টি নিস্পত্তি হওয়ায় এলাকায় স্বস্তি ফিরে আসে।
জগন্নাথপুর থানার এসআই কবির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
সুনামগঞ্জে সাবেক পিপি ও নিষিদ্ধ আ.লীগ নেতা রুমেন গ্রেপ্তার
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) ও কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতিRead More
শান্তিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে পূর্ববিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। আহতদের শন্তিগঞ্জRead More



Comments are Closed