সিলেটে বন্যা ও অতিবৃস্টিতে সড়কের বেহাল দশা
বৈশাখী নিউজ ডেস্ক: সম্প্রতি পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যা আর অতিবৃষ্টিতে সিলেট-গোলাপগঞ্জ-ভাদেশ্বর এবং গোলাপগঞ্জ-চারখাই-বিয়ানীবাজার-বারইগ্রাম, চারখাই-পইলগ্রাম সড়কের বেহাল অবস্থার কারণে দুর্ভোগে পড়েছেন পূর্ব সিলেটের তিন উপজেলার লক্ষাধিক জনসাধারণ। জরুরী ভিত্তিতে সড়কগুলো সংস্কার করা না হলে জেলা সদরের সাথে তিন উপজেলার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়বে বলেও মন্তব্য স্থানীয়দের।
স্থানীয়রা জানান, এসব সড়কের বেশির ভাগ স্থানে পিচ উঠে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। অত্যন্ত ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। রাস্তা জরুরী ভিত্তিতে সংস্কারের প্রয়োজনীয় প্রদক্ষেপ গ্রহণের সু-দৃষ্টি কামনা করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের বরাবর ডিও লেটার প্রেরণ করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি।
চলতি বছরের ১০ জুলাই নং-শিম/শিমদ/ডি.ও-০১/২০১৭/৮৯ স্মারকে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি প্রেরণকৃত সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের বরাবর ডিও লেটারে উল্লেখ করেছেন তার নির্বাচনী এলাকা গোলাপগঞ্জ-বিয়ানীবাজার উপজেলায় ২টি প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ।
সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন বর্ণিত পূর্ব সিলেটের রাস্তাগুলোর বেহাল অবস্থার কারণে নির্বাচনী এলাকা ও পার্শ্ববর্তী উপজেলাসমূহের মানুষেরা জেলা সদরসহ সারাদেশের সাথে যোগাযোগ মারাত্বক বিঘœ সৃষ্টি হচ্ছে এবং জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে।
ওই রাস্তাগুলো সিলেট শহরের সাথে এবং পরস্পরের মধ্যে গোলাপগঞ্জ, বিয়ানীবাজার, জকিগঞ্জ, কানাইঘাট, বড়লেখা, জুড়ি প্রভৃতি উপজেলা এবং ভারতের সাথে সুতারকান্দি চেকপোষ্টের মাধ্যমে ওই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে। বর্ণিত রাস্তাগুলো জরুরী ভিত্তিতে সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সু-দৃষ্টি কামনা করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
শিক্ষমন্ত্রীর ডিও লেটারের উল্লেখিত রাস্তাগুলি হচ্ছে- সিলেট-গোলাপগঞ্জ-ভাদেশ্বর এবং গোলাপগঞ্জ-চারখাই-শেওলা-বিয়ানীবাজার-বারইগ্রাম, চারখাই-পইলগ্রাম রাস্তা, মৌলভীবাজার জেলার রাজনগর-কুলাউড়া-জুড়ী-বড়লেখা রাস্তা। উল্লেখিত রাস্তাগুলোর বিভিন্ন স্থানে পিচ উঠে গর্ত সৃষ্টি হয়েছে। চরম দুর্ভোগের শিকার হচ্ছেন ওই সব এলাকার লাখো মানুষেরা।
Related News
গোলাপগঞ্জে কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় প্রধানRead More
সিলেটে সিএনজিতে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, চালক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সিএনজি চালিত অটোরিকশায় তুলে এক নারীকে গণধর্ষণের ঘটনায় চালককে গ্রেফতার করেছেRead More



Comments are Closed