Main Menu

জগন্নাথপুরে হামলায় ৩ শালিসি ব্যক্তি আহত

জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে দুই পক্ষের বিরোধ নিস্পত্তি করতে গিয়ে প্রতিপক্ষের হামলায় ৩ শালিসি ব্যক্তি আহত হয়েছেন। এ ঘটনায় হামলাকারীকে আটক করেছে থানা পুলিশ।
জানা গেছে, জগন্নাথপুর উপজেলার পাটলি ইউনিয়নের লোহারগাঁও গ্রামের সৌদি প্রবাসী রশিদ আলী ও আসাদ আলীর মধ্যে দীর্ঘদিন ধরে জায়গা সংক্রান্ত বিরোধ চলে আসছে। বিষয়টি নিস্পত্তির জন্য পাটলি ইউপি চেয়ারম্যান সিরাজুল হকের কাছে উভয় শরনাপন্ন হন। রোববার দুপুরে চেয়ারম্যানের নির্দেশে গ্রামের শালিসি ব্যক্তিরা ঘটনাটি নিস্পত্তির জন্য রশিদ আলীর বাড়িতে যান। এ সময় রশিদ আলীর লোকজন উত্তেজিত হয়ে শালিসি ব্যক্তিদের উপর হামলা চালায়। হামলায় রামদার আঘাতে গুরুত্বর আহত শালিসি ব্যক্তি ফুল মিয়া (৪৫), আবদুস ছত্তার (৩৮) ও নেছাওর আলীকে (৫৫) আশঙ্কাজনক অবস্থায় জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। খবর পেয়ে জগন্নাথপুর থানার এসআই অঞ্জন সরকারের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় হামলাকারী সৌদি প্রবাসী রশিদ আলীকে (৫৬) আটক করা হয় বলে স্থানীয়রা জানান।

Share





Related News

Comments are Closed