Main Menu

সুনামগঞ্জে ৬০ কেজি গাঁজা সহ আটক ২

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের সদর উপজেলার কাঠইর ইউনিয়নের পাশে সুনামগঞ্জ-দিরাই সড়ক থেকে ৬০ কেজি গাঁজা সহ ২জন আটক করা হয়েছে। রোববার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে আব্দুল জলিল (৩২) ও সাইফুল ইসলাম সুমন (২৪) কে গাঁজা সহ আটক করা হয়।

জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক সুয়েব আহমদ চৌধুরী জানান, গাঁজা বিক্রির জন্য একটি মিনি পিকআপে করে হবিগঞ্জের চুনারুঘাট থেকে সুনামগঞ্জের কাঠইর ইউনিয়নের নারায়ণ পুরে নিয়ে যাচ্ছিল।

পরে তাদের গাড়ির গতিরোধ করে গাড়িতে কি আছে জিজ্ঞাসা করলে তারা পালিয়ে যেতে চায়। এ সময় পুলিশের সহযোগিতায় দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটক জলিল হবিগঞ্জ জেলার চুরারুঘাট উপজেলার আব্দুল মনাফের ছেলে ও সাইফুল একই গ্রামের মো.মজিুবুর রহমানের ছেলে।

এ ব্যাপারে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক সুয়েব আহমদ চৌধুরী বাদি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯৯০ এর ১৯ (১) এর ৭ (খ), ২৫ ও ৩৩ (১) ধারায় সদর থানায় মামলা দায়ের করেন।

Share





Related News

Comments are Closed