চট্টগ্রামে যানবাহনের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৪
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের মীরসরাই উপজেলায় তিনটি যানবাহনের ত্রিমুখী সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ১২ জন। রোববার দুপুর ২টার দিকে উপজেলার সুফিয়া রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, যাত্রীবাহী লেগুনার সঙ্গে পিকআপ ভ্যান ও মিনি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর তিনটি গাড়িই খাদে পড়ে যায়।
মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শায়রুল ইসলাম জানান, এ দুর্ঘটনায় ঘটনাস্থলে তিনজন মারা যায়। হাসপাতালে নেওয়ার পর মারা যায় আরো একজন। নিহতদের মধ্যে একজন নারী। নিহতদের পরিচয় পাওয়া যায়নি। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ কয়েকটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
Related News
সমুদ্রে ভেসে যাওয়া পর্যটকের মরদেহ উদ্ধার, জীবিত উদ্ধার ২
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসলে নেমে নিখোঁজের আড়াই ঘন্টা পর মোফাজ্জলRead More
সাজেকে ঘুরতে গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ৬ পর্যটক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: শেখ হাসিনা সরকার বার-বার দরকার’ ও ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগানের পরRead More



Comments are Closed