লাখাইয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ১০
ছনি চৌধুরী,হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলার লাখাই উপজেলায় জমি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে দুই সহোদরের পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে আহত হয়েছেন ১০ জন। আহতদের মধ্যে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে । রোববার (১৬জুলাই) সকালে উপজেলার ফুলবাড়িয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ফুলবাড়িয়া গ্রামের মুরশেদ মিয়ার ছেলে রেজু মিয়া ও তার চাচাতো ভাই আবু মিয়ার ছেলে রফিকুল ইসলামের মধ্যে বেশকিছু দিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। এর জের ধরে সকালে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারীসহ অন্তত ১০ জন আহত হন। আহতদের হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় রুমন নামে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান মোহাম্মদ নূরুল ইসলাম সংঘর্ষের বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রনে। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
Related News
ঝোঁপ থেকে হবিগঞ্জের যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থেকে আরজান মিয়া (১৯) নামের হবিগঞ্জের এক যুবকের মরদেহ উদ্ধারRead More
হবিগঞ্জে চা বাগান থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগান থেকে আনুমানিক ৬০ বছর বয়সী একRead More



Comments are Closed