মাধবপুরে পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত ২
ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পৃথক সড়ক দূর্ঘটনায় ২জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরোও ৩ জন । রোববার (১৬ জুলাই) ঢাকা-সিলেট মহাসড়কের শাহজিবাজার ও মানিকপুর এলাকায় এই পৃথক দূর্ঘটনা ঘটে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি জসিম উদ্দিন জানান, বিকেল সোয়া ৪টায় ঢাকা-সিলেট মহাসড়কের শাহজিবাজার এলাকায় প্রাইভেট মাইক্রো ও কারের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাত একজন নিহত ও অপর তিনজন আহত হন। অপর দিকে রোববার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের মানিকপুর এলাকায় কিশোরগঞ্জ থেকে সিলেটগামী পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা খায়। এসময় তাহরিমুল ইসলাম (৩০) নামে এক পাখি বিক্রেতা নিহত হন। তিনি কিশোরগঞ্জ সদর উপজেলার তারাকান্দি গ্রামের জহুর আলীর ছেলে।
Related News
ঝোঁপ থেকে হবিগঞ্জের যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থেকে আরজান মিয়া (১৯) নামের হবিগঞ্জের এক যুবকের মরদেহ উদ্ধারRead More
হবিগঞ্জে চা বাগান থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগান থেকে আনুমানিক ৬০ বছর বয়সী একRead More



Comments are Closed