ছাতকে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫
কামরুল হাসান সবুজ, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: ছাতকে তুচ্ছ ঘটনা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ ১৫ জন আহত হয়েছে। আহতদের স্থানীয় কৈতক ও ধারণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার উপজেলার সৈদেরগাঁও ইউপির বড়সৈদেরগাঁও গ্রামে এঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের কাচা মিয়ার পুত্র জাহাঙ্গীর আলম দীর্ঘদিন ধরে সাদিকুর রহমানে স্ত্রী সাহেদা বেগম (৩০)কে কুপ্রস্তাব দিয়ে আসছিল। এনিয়ে জাহাঙ্গীর আলম ও কাঁচা মিয়ার লোকজনের কথাকাটাকাটি থেকে দু’পক্ষে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে শাখায়াত, সাদিকুল, স্কুল ছাত্রী জামিলা, হোসনে আরা বেগম, সাহেদা বেগম, শামীম আহমদ, শায়েক মিয়া, সাজ্জাদুর রহমান, চন্দন মিয়া, ছমির, কামরান, মাসুক মিয়াসহ প্রায় ১৫জন লোক আহত হয়।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আব্দুল হাই জানান উভয়ের মধ্যে নারী ঘটিত বিষয় নিয়ে সংঘর্ষ বাঁধে। এরিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা দায়েরের খবর পাওয়া যায়নি।
Related News
সুনামগঞ্জ সদর উপজেলা কমপ্লেক্স নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণকাজে অনিয়ম এবং নিম্নমানেরRead More
সুনামগঞ্জে তিন মাসে নিখোঁজের ৩৭ জিডি, ২০ জনই শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: সন্তানকে সকালে স্কুলে পাঠিয়ে নিশ্চিন্ত থাকতে পারছেন না সুনামগঞ্জের অভিভাবকরা। স্কুলে যাচ্ছেRead More



Comments are Closed