শপিং মলে স্বামী ‘জমা’ রাখার বিশেষ ব্যবস্থা
বৈশাখী নিউজ ডেস্ক: চীনের এক শপিং মলে নারীদের জন্য স্বামী ‘জমা’ রাখার বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। স্ত্রীদের শপিংয়ের সময় সেখানে তারা বসে বসে গেম খেলতে পারবেন।
চীনের সংবাদপত্র ‘দ্য পেপার’র বরাত দিয়ে বিবিসি বাংলা এমন এক মজার তথ্য দিয়েছে।
সাংহাইয়ের গ্লোবাল হার্বার মলে বেশ কিছু গ্লাস পড বা কাঁচের খোপ তৈরি করা হয়েছে যেখানে মহিলারা তাদের স্বামীদের জমা রেখে যেতে পারবেন। ফলে তারা যখন শপিং করবেন, তখন এই স্বামীদের আর পেছন পেছন ঘুরতে হবে না।
‘গ্লাস পডে’ স্বামীদের জন্য নানা বিনোদনের ব্যবস্থা থাকবে। সেখানে তারা বসে বসে গেম খেলতে পারবেন। প্রতিটি গ্লাস পডের ভেতরে থাকবে একটি চেয়ার, মনিটর, কম্পিউটার এবং গেম প্যাড। সেখানে বসে তারা নব্বুই দশকের পুরোনো গেমগুলো খেলতে পারবেন।
শপিং মলটি জানিয়েছে, এই সার্ভিস আপাতত ফ্রি। কিন্তু পরবর্তীতে তারা ফি চালু করার কথা ভাবছে।
এই সার্ভিস ব্যবহার করেছেন এমন কয়েকজন পুরুষ পত্রিকাটিকে জানিয়েছে, তারা ব্যাপারটি পছন্দ করেছেন।
মিস্টার ইয়াং নামে একজন বলেন, ‘আমি মাত্র টেকেন-থ্রি গেমটি খেললাম। আমার মনে হলো আমি যেন মাত্র স্কুল থেকে ফিরে এসেছি।’ টেকেন-থ্রি হচ্ছে নব্বইয়ের দশকের একটি গেম।
চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমে অবশ্য শপিং মলটির এই সার্ভিস নিয়ে ব্যাপক কৌতুক চলছে। এই সার্ভিস আরো বিভিন্ন জায়গায় সম্প্রসারণ করা যায় কিনা জানতে চেয়েছেন অনেকে।
একজন মন্তব্য করেছেন, ‘এই সার্ভিস এখন স্বামীদের শপিং এ যেতে যোগাতে উৎসাহ যোগাবে। যদিও শপিং এর খরচ তাদের পকেট থেকেই যাবে।’
তবে একজন স্ত্রী মন্তব্য করেছেন, ‘আমার স্বামী যদি কেবল বসে গেম খেলতে চান, তাকে শপিংয়ে নিয়ে আসার মানে কি?’
Related News
বউকে ছেড়ে ৫২ বছরের শাশুড়িকে বিয়ে করলেন ৩৫ বছরের যুবক!
বৈশাখী নিউজ ডেস্ক: ভারতের উত্তর প্রদেশের কানপুর দেহাত জেলায় এক অদ্ভুত পারিবারিক ঘটনার ভিডিও সামাজিকRead More
যে দেশে ৯৬ বছরেও কোনো শিশু জন্ম নেয়নি
আর্ন্তজাতিক ডেস্ক: বিশ্বের নানা প্রান্তে জন্মহার হ্রাস নিয়ে যখন রাষ্ট্রপ্রধানরা দুশ্চিন্তায়, তখন ইউরোপের একটি দেশRead More



Comments are Closed