হজ ফ্লাইট শুরু ২৪ জুলাই
বৈশাখী নিউজ ডেস্ক: আগামী ২৪ জুলাই হজ ফ্লাইট শুরু হচ্ছে। রাষ্ট্রায়াত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সাউদিয়া এয়ারলাইন্স-এ দুটি সংস্থা হজযাত্রীদের সৌদি আরব নিয়ে যাবে। হিজরি বর্ষপঞ্জির জিলহজ মাসের চাঁদ দেখা সাপেক্ষে ১ সেপ্টেম্বর পবিত্র হজ শুরু হওয়ার কথা।
বিমানের হজ ফ্লাইট শুরু হবে ২৪ জুলাই, চলবে ২৬ আগস্ট পর্যন্ত। এছাড়া, হাজিদের নিয়ে ৬ সেপ্টেম্বর বিমানের প্রথম ও ৫ অক্টোবর শেষ ফিরতি হজ ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। বাংলাদেশ থেকে সাউদিয়া এয়ারলাইন্সের হজ ফ্লাইট শুরু হবে ২৪ জুলাই, চলবে ২৮ আগস্ট পর্যন্ত। ফিরতি হজ ফ্লাইট ৬ সেপ্টেম্বর শুরু হয়ে চলবে ৬ অক্টোবর পর্যন্ত।
এ বছর এক লাখ ২৭ হাজার হজযাত্রী হজপালনের উদ্দেশ্যে সৌদি আরব যাবেন। চলতি হজ মৌসুমে বিমান ৬৩ হাজার ৫০০ ও সাউদিয়া ৬৩ হাজার ৬৯৮ জন হজযাত্রী বহন করবে।
এ প্রসঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ বলেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইনস এ বছর ৪২২টি ডেডিকেটেডসহ ৫১৫টি ফ্লাইটে হজযাত্রী পরিবহন করবে। হজ শেষে ২৭৮টি ডেডিকেটেডসহ ৩৩৮টি ফ্লাইটে হাজিদের সৌদি আরব থেকে দেশে ফিরিয়ে আনা হবে। এজন্য বিমানের নিজস্ব চারটি সুপিরিয়র ৭৭৭-এর সঙ্গে ওয়েট লিজে আনা দুটি বোয়িং ৭৭৭ উড়োজাহাজ বহরে যুক্ত হবে।’
সাউদিয়া এয়ারলাইন্সের অপারেশন অফিসার নাজমুল বলেন, ‘হজ ফ্লাইট শুরু হবে ২৪ জুলাই থেকে। হজ অপারেশনের সব প্রস্তুতি নেওয়া হয়েছে।’
Related News
ফ্রিতে ওমরাহ করার বিশাল সুযোগ, আবেদন করবেন যেভাবে
বৈশাখী নিউজ ডেস্ক: বিনা খরচে পবিত্র ওমরাহ পালনের সুযোগ দিচ্ছে সৌদি সরকার। এ জন্য অংশRead More
দুরুদ শরীফ: অন্তরের প্রশান্তির সুখ
আতিকুর রহমান নগরী: মানুষের জীবনে আত্মিক প্রশান্তি, নৈতিকতা ও মূল্যবোধের গুরুত্ব অপরিসীম। ধর্মীয় বিশ্বাসের আলোকেRead More



Comments are Closed