Main Menu

লন্ডনের পথে খালেদা জিয়া

বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় হজরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি যুক্তরাজ্যের উদ্দেশে রওনা হন। সেখানে তিনি ছেলে তারেক রহমানের বাসায় থাকবেন এবং তাঁর চোখ ও পায়ের চিকিৎসা করাবেন বলে দলের নেতারা বলেছেন।

খালেদা জিয়াকে বিদায় জানাতে বিমানবন্দরে বিএনপির বিপুলসংখ্যক নেতা-কর্মী সমবেত হন। কিন্তু পুলিশ টার্মিনালে যেতে নেতা-কর্মীদের বাধা দেয়।
যুক্তরাজ্য সফরে খালেদা জিয়ার সঙ্গে আছেন তাঁর একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার, বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল ও খালেদা জিয়ার গৃহকর্মী ফাতেমা আখতার। এর আগে শুক্রবার দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ঢাকা থেকে এবং ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু ব্যাংকক থেকে যুক্তরাজ্য গেছেন।
২০১৫ সালের ১৬ সেপ্টেম্বর চিকিৎসার জন্য যুক্তরাজ্য গিয়ে খালেদা জিয়া প্রায় দুই মাস ছিলেন। সেখানে তাঁর বড় ছেলে তারেক রহমান, স্ত্রী ডা. জোবাইদা রহমান, তারেকের মেয়ে জাইমা রহমান ছাড়াও ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শার্মিলা রহমান, দুই মেয়ে জাহিয়া রহমান ও জাফিয়া রহমানও আছেন।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভিআইপি লাউঞ্জে দলের চেয়ারপারসনকে বিদায় জানান।

Share





Related News

Comments are Closed