গোলাপগঞ্জে বিএনপির সদস্য সংগ্রহ অভিযানের উদ্ধোধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলা বিএনপির সাধারন সম্পাদক আলী আহমদ বলেছেন- বিএনপি হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া দেশপ্রেমিক জনতার শেষ আশ্রয়স্থল। প্রতিষ্ঠালগ্ন থেকে জাতির যে কোন সংকটে বিএনপি অতন্দ্র প্রহরীর ভুমিকা পালন করে আসছে। আমাদের প্রিয় বাংলাদেশ চরম ক্রান্তিকাল অতিবাহিত করেছে। জাতির ক্রান্তিলগ্নে আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আহবানে দেশপ্রেমিক জনতা ঐক্যবদ্ধ রয়েছে।
কেন্দ্র ঘোষিত দেশব্যাপী নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন অভিযান-২০১৭ কর্মসুচীর অংশ হিসেবে শনিবার সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন অভিযান কর্মসুচীর আনুষ্ঠানিক উদ্ধোধন কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে উপজেলা বিএনপির সভাপতি নসিরুল হক শাহীন চেয়ারম্যানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিলাল উদ্দিন চেয়ারম্যানের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম হোসেন শায়েস্তা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- বিএনপি নেতা ডা. আব্দুল গফুর, মিছবাহ উদ্দিন, আতাউর রহমান উতু, ফখরুল ইসলাম, সৈয়দ হাসান মাহমুদ বাবু, কাউন্সিলর হেলালুজ্জামান হেলাল, সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম, মনিরুজ্জামান উজ্জল, আশফাক আহমদ চৌধুরী চেয়ারম্যান, মাহবুবুর রহমান ফয়সল চেয়ারম্যান, আব্দুল কাদির সেলিম, আব্দুল জলিল সেলিম, জয়নাল আবেদীন, আলী আহমদ সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।
এছাড়া অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক দিদার ইবনে তাহের লস্কর, সদস্য মনিরুল ইসলাম তুরন ও জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক সোহেল ইবনে রাজা প্রমূখ।
অনুষ্টানে উপজেলা বিএনপির সহ-সভাপতি প্রবীণ বিএনপি নেতা ডা. আব্দুল গফুরের সদস্য নবায়ন ও নতুন সদস্যদের ফরম পূরনের মাধ্যমে কেন্দ্র ঘোষিত সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ। বিএনপি কেন্দ্র ঘোষিত অভিযানের আলোকে এই অভিযান সেপ্টেম্বরের ১ তারিখ পর্যন্ত চলবে বলে জানান নেতৃবৃন্দ।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed