ছাতকে যুবকদের স্বেচ্ছাশ্রমে রাস্তা মেরামত
কামরুল হাসান সবুজ, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: ছাতকে যুবকদের প্রশংসনীয় উদ্যোগে একটি এলাকার বিপুল সংখ্যক লোক দীর্ঘদিনের দূর্ভোগ থেকে রেহাই পেতে যাচ্ছে। যুবকরা স্বেচ্ছাশ্রমে মারাত্মক ভাঙ্গন কবলিত একটি পাকা সড়ক মেরামত শুরু করেছে। ফলে এলাকার সাধারণ মানুষ দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি পাবে।
জানা যায়, উপজেলার বুড়াইগাঁওবাজার থেকে আলমপুর পর্যন্ত ২কি.মি. পাকা রাস্তা দীর্ঘদিন থেকে মারাত্মক ভাঙ্গন কবলিত ছিল। এতে স্থানীয় জনগনের যাতায়াতের ক্ষেত্রে ভোগান্তির শেষ ছিল না। এ সড়কে চলাচলকারিরা প্রায়ই ছোট-বড় দূর্ঘটনার শিকার হয়েছেন। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে এলাকাবাসি বার বার আবেদন-নিবেদন করেও রাস্তাটি সংস্কারের কোন সুরাহা করতে পারেননি। অবশেষে এলাকার যুবকরা স্বেচ্ছায় রাস্তাটি সংস্কার কাজের উদ্যোগ নেয়। শনিবার থেকে কাজ শুরু করায় তাদের এ মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সর্বস্তরের লোকজন। যুবকরা মাঞ্জিহারা, দাহারগাঁও, তেরাপুর, আলমপুর ও ঘিলাছড়া গ্রাম থেকে ৪০ হাজার টাকা এবং ইউপি চেয়ারম্যান বিলাল আহমদের কাছ থেকে ২৫ হাজারসহ মোট ৬৫ হাজার টাকা সহায়তা নিয়ে সংস্কার কাজ শুরু করে। এসময় উপস্থিত ছিলেন, ছাতক প্রেসক্লাবের সাধারন সম্পাদক আনোয়ার হোসেন রনি, সাবেক চেয়ারম্যান ফজর উদ্দিন, নুর উদ্দিন, আব্দুল ওয়াদুদ ছামী, নিয়ামত আলী, নাজমুল হোসেন, জয়নাল মিয়া, উদাসী কালা মিয়া, নুরুল আমিন, খছরু মিয়া, আব্দুল কাদির, ইউনুফ আলী, সোনাফর আলী, রবিউল হাসান, সিরাজুল, আবুল বশর, হাফেজ শাহজাহান, নুর আহমদ, আব্দুল কুদ্দুছ, শাহ আলম, আরিছ আলী, ইসলাম উদ্দিন, আইয়ুব আলী, সালাহ উদ্দিন প্রমূখ।
Related News
শান্তিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে পূর্ববিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। আহতদের শন্তিগঞ্জRead More
সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী ভারতে প্রবেশের চেষ্টাকালে আটক
বৈশাখী নিউজ ডেস্ক: অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টাকালে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা নির্বাচনRead More



Comments are Closed