Main Menu

এমসি কলেজে সাড়ে পাঁচ হাজার খেজুরের বীজ রোপণ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের শতাধিক বর্ষের ঐতিহ্যবাহী এমসি (মুরারীচাঁদ) কলেজ ক্যাম্পাসে প্রায় সাড়ে পাঁচ হাজার খেজুরের বীজ রোপণ করা হয়েছে।
শনিবার এমসি কলেজ উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল খালেক’র বন্ধু বগুড়ার বাসিন্দা সিরাজগঞ্জ জেলার কাজীপুর এলাকার সুনামুখী ডিগ্রি মাদ্রাসার ইংরেজী বিভাগের প্রভাষক বৃক্ষপ্রেমী নাবিল ইসলামের অর্থায়নে পাঠানো এ বীজ রোপণ করা হয়।

খেজুরের বীজ রোপণের উদ্বোধন করেন এমসি কলেজের অধ্যক্ষ নিতাই চন্দ্র চন্দ। পরে এসসি কলেজের রোভার স্কাউটের রোভাররা খেজুর বীজ রোপনে সহায়তা করেন। এসময় চুনারুঘাট সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ অবসরপ্রাপ্ত বিমল চন্দ্র দত্ত, এমসি কলেজ পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আবুল আনাম মো. রিয়াজ, মুহম্মদ আলাউদ্দিন খাঁন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ বিভাগের সহকারী অধ্যাপক ও এমসি কলেজ ছাত্রাবাসের সুপার মোহাম্মদ জামাল উদ্দিন, বাংলা বিভাগের সহকারী মো. নজরুল ইসলাম, রোভার স্কাউটের সঙ্গে জড়িত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এমসি কলেজ উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল খালিক জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে বৃক্ষপ্রেমী নাবিল ইসলামের সাথে আমার বন্ধুত্ব হয়। তিনি নিজ খরচে সাড়ে পাঁচ হাজার খেজুর বীজ নিজ অর্থায়নে পাঠান। এছাড়াও তিনি কলেজ ক্যাম্পাসে ও আমার গ্রামের রাস্তায় তালের বীজ রোপনের জন্য তাল বীজ পাঠানোর আশ্বাস দেন।
এদিকে, বৃক্ষপ্রেমী নাবিল ইসলামকে খেজুর বীজ পাঠানোর জন্য এমসি কলেজ থেকে ধন্যবাদ জানানো হয়।

উল্লেখ্য, গত ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রোভার স্ক্উাটের রোভারদের নিয়ে ১২৫টি তাল ও খেজুর গাছ রোপন করা হয়েছে।

Share





Related News

Comments are Closed