বিপদসীমার ১৪ সেন্টিমিটার ওপরে তিস্তা নদীর পানি
ময়নুল হক, নীলফামারী জেলা প্রতিনিধি : নীলফামারীতে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। উজানের ভারী বর্ষণ আর পাহাড়ী ঢলে মঙ্গলবার সকাল ১১টা থেকে নীলফামারীর ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপদসীমার ১৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
নীলফামারীর ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাষ ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, গত রোববার রাত থেকে নদীর পানি বৃদ্ধি পেতে থাকে যা আজ সকাল ১১টা থেকে পানি বিপদসীমার ১৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এদিকে পানি বৃদ্ধির ফলে নদীর র্তীরবতি নীলফামারীর ডিমলা উপজেলার পূর্বছাতনাই, পশ্চিম ছাতনাই, খগাখড়িবাড়ি, টেপাখড়িবাড়ি, খালিশা চাঁপানী, ঝুনাগাছ চাঁপানী, গয়াবাড়ি এবং জলঢাকা উপজেলার, গোলমুন্ডা, ডাউয়াবাড়ি, শৌলমারী ও কৈমারী ইউনিয়নের বেশ ক’টি গ্রাম প্লাবিত হয়ে ওইসব গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।
পানি উন্নয়ন বোর্ড ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান জানান, পানি নিয়ন্ত্রণের জন্য ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দেয়া হয়েছে।
Related News
পঞ্চগড়ে তরুণদের নিয়ে ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: জাতিসংঘের আদলে আন্তর্জাতিক সংকট নিয়ে আলোচনা, কূটনৈতিক নেগোশিয়েশন,Read More
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More



Comments are Closed