বিশ্বনাথে ৮ মামলার পলাতক আসামি গ্রেফতার
বিশ্বনাথ প্রতিনিধি: বিশ্বনাথ থানা পুলিশ ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি মো.সবুজ খানকে গ্রেফতার করেছে। সে উপজেলার সেনারগাঁও গ্রামের মৃত সুলতান খানের ছেলে। রোববার রাতে সাজাপ্রাপ্ত আসামিকে তার নিজ বাড়ি থেকে গ্রেফকার করে পুলিশ।
পুলিশ জানায়, বিশ্বনাথ থানার এসআই কল্লোল গোস্বামী,এসআই রফিকুল ইসলাম বাদলের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। আর এসব মামলায় আদালত তাকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন।
আট মামলার পলাতক আসামি গ্রেফতারের সত্যতা স্বীকার করে থানার ওসি মনিরুল ইসলাম পিপিএম বলেন, গ্রেফতারকৃত আসামিকে সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে।
Related News
জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার শ্রিখেল মসজিদের সামনে পর্যটকবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষেRead More
ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে ৩ ছাত্রলীগ নেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের তিন নেতাকে আটক করেছে পুলিশ।Read More



Comments are Closed