Main Menu

সিলেট নগরী থেকে যুবক নিখোঁজ

বৈশাখী নিউজ ২৪ ডটকম : সিলেট নগরী থেকে এক যুবক নিখোঁজ হয়েছে। রোববার (০৯ জুলাই) রাতে নগরীর বন্দরবাজারস্থ করিউল­াহ মার্কেট এলাকা থেকে সে নিখোঁজ হয়। নিখোঁজ আসাদুজ্জামান বাপ্পি (২৪) সিলেট নগরীর রায়নগর খারপাড়া ৩০ নম্বর বাসার বদর উদ্দিনের পুত্র। মোবাইল ফোন মেরামত করাতে গিয়ে সে নিখোঁজ হয়। এরপর থেকে তার মোবাইল ফোন- ০১৭৩৩৬৯২২৬৮ বন্ধ রয়েছে। এব্যাপারে সিলেট কোতোয়ালি মডেল থানায় সাধারন ডায়েরী করা হয়েছে। কেউ তার সন্ধান পেলে সিলেট কোতোয়ালি মডেল থানা অথবা তার পিতার মোবাইল নং- ০১৭১২১৭৬৭৬৪ এ যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

 

 

Share





Related News

Comments are Closed