Main Menu

রেমিটেন্স প্রবাহ বাড়াতে ফি কমানো হবে : অর্থমন্ত্রী

বৈশাখী নিউজ ২৪ ডটকম: দেশে রেমিটেন্স প্রবাহ বাড়াতে শিগগিরই ট্রান্সফার ফি কমানো হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
শনিবার (৮ জুলাই) সকালে সিলেট নগরীর নাইওরপুল এলাকায় নবনির্মিত ফোয়ারা উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিদেশে প্রবাসীদের সেটেল হওয়ার হার বাড়ছে, তাই অনেকে টাকা কম পাঠাচ্ছেন। এছাড়া দেশের রেমিটেন্স প্রবাহ বাড়াতে সরকার আগামী মাস থেকে ট্রান্সফার ফি কমাবে বলে জানিয়েছেন আবুল মাল আবদুল মুহিত।
সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমানো টাকা বৃদ্ধির বিষয়ে অর্থমন্ত্রী বলেন, দেশে কালো টাকা বেড়ে গেছে। আর জমির দাম কমার কারণে বিদেশে টাকা পাচার হচ্ছে।
এসময় আরও উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, জেলা প্রশাসক রাহাত আনোয়ার, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবিবসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়, গত ৬ বছরের মধ্যে এবছর কম রেমিটেন্স এসেছে। আর গত বছরের তুলনায় কমেছে ১৪.৪৬ শতাংশ।

 

 

Share





Related News

Comments are Closed