Main Menu

মৌলভীবাজারে জেলা পরিষদ সদস্য গ্রেপ্তার

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার জেলা পরিষদের ১২নং ওয়ার্ডের সদস্য মশিউর রহমান রিপন (৪৫)কে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

শুক্রবার (৭ জুলাই) বিকালে গোপন সংবাদের ভিতিত্তে অভিযান চালিয়ে মৌলভীবাজার শহরেরে শ্রীমঙ্গল রোড থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। মশিউর রহমান রিপন শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের মৃত হাবিবুর রহমান এর ছেলে।

মৌলভীবাজারের গোয়েন্দা পুলিশের (এসআই) মো: মুমিন উল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মারামারি ও চাঁদাবাজির মামলা রয়েছে।

শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, গত ২২ মে রাতে শ্রীমঙ্গল শহরের বিশিষ্ট ব্যবসায়ী ও মৌলভীবাজার চেম্বার অব কমার্স এর পরিচালক তাজুল ইসলামকে তার ব্যবসায়ি প্রতিষ্ঠানে আক্রমন চালিয়ে আহত করার মামলার ওয়ান্টেভুক্ত পলাতক আসামি ছিলেন মশিউর রহমান।

Share





Related News

Comments are Closed